March 2, 2026, 6:24 am

আগামী দুই এপ্রিল বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন

আগামী দুই এপ্রিল বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির এনেক্স ভবনের ২য় তলায় সভা কক্ষে, বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সংক্রান্তে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাদিকুর রহমান লিংকন,আগামী ২ মাচ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং আগামী ২ এপ্রিল সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।জরুরী সাধারণ সভায় সভাপতিত্ব করেন এডভোকেট সাদিকুর রহমান লিংকন সভাপতি বরিশাল জেলা আইনজীবী সমিতি, সভা পরিচালনা করেন এডভোকেট মির্জা রিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক বরিশাল জেলা আইনজীবী সমিতি।
অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট আলী আহমেদ বাবলু সাবেক সভাপতি বরিশাল জেলা আইনজীবী সমিতি এবং সাবেক জিপি বরিশাল জেলা জজ আদালত, এডভোকেট মহসিন মন্টু সাবেক সভাপতি বরিশাল জেলা আইনজীবী সমিতি, এডভোকেট আবুল কালাম আজাদ পিপি জজ আদালত বরিশাল, এডভোকেট নাজিমুদ্দিন আহমেদ পান্না পিপি মহানগর আদালত, এডভোকেট মোখলেছুর রহমান বাচ্চু সাবেক সাধারণ সম্পাদক বরিশাল জেলা আইনজীবী সমিতি, মোহাম্মদ শহিদ হোসেন সাবেক সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি সহ সিনিয়ার আইনজীবীরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com