March 18, 2026, 12:53 pm
স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের ঈদের ছুটি। দীর্ঘ এ ছুটিকে ঘিরে বরিশাল শহর থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে লাখো মানুষ ইতোমধ্যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। দুপুরের পর থেকেই বরিশালে বাস টার্মিনাল, সন্ধ্যায় লঞ্চঘাটে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল পরিবহন কর্তৃপক্ষ বাড়তি ট্রিপ ও বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছে। একই সঙ্গে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ ছুটিকে ঘিরে কর্মব্যস্ত নগর জীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ ঘোষণা করেছে, ফলে শহর ছেড়ে প্রিয়জনদের কাছে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এদিকে ঈদকে ঘিরে বাজার-শপিংমলগুলোতেও বেড়েছে মানুষের ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। সব মিলিয়ে ঈদকে সামনে রেখে সারা দেশে বইছে উৎসবের আনন্দধারা। যাত্রাপথ নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের ধৈর্য ধারণ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।বরিশালের দুটি বাসস্ট্যান্ডে দুপুরের পর থেকে প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। সাতদিনের ছুটি শুরু হয় দুপুরের পর থেকেই বরিশালের অনেক অফিস আদালত ফাকা হতে দেখা গেছে।
Leave a Reply