April 17, 2026, 6:07 am

প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন বরিশাল শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় নগরীর প্লানেট পার্ক (শিশু পার্কে) অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব কেএম শহিদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগ্রেঃ জেনাঃ ডাঃ এ কে এম মশিউল ুনীর, বিশেষ অতিথি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এস.এম মঞ্জুর ইলাহী, সংঠনের সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি কাজী মিরাজ, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ কাজী আল মামুন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com