April 15, 2026, 5:42 pm
স্টাফ রিপোর্টার ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ হাজার ৬শ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘মোল্লা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান মোল্লা অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রেখেছিলেন। এসব তেল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানে মজুত থাকা ২ হাজার ৬শ লিটার ডিজেল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, ‘অবৈধ মজুতদার ও বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।’
Leave a Reply