March 2, 2026, 1:59 am

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিপ্লবী ডেস্ক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবস পালন উপলক্ষেশনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল নয়টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নেতৃত্বে প্রভাত ফেরি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করে।এদিকে দিবসটির তাৎপর্য তুলে ধরতে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. রাহাত হোসাইন ফয়সালের সভাপতিত্বে সভায় বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তানভীর কায়ছার, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সল মাহমুদ এবং কর্মচারীদের পক্ষে হাসানুজ্জামান বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলিফ খান বাপ্পি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ফারিমা ফরহাদ।বাংলা বিভাগের চেয়ারম্যান মোহসিনা হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com