February 18, 2026, 5:34 pm

News Headline :
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রীসভার সদস্যবৃন্দদেরকে ছারছীনা পীর ছাহেব কেবলার অভিনন্দন কোন মন্ত্রণালয় কে পেলেন আগামী দুই এপ্রিল বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সাবেক সংসদ সদস্য সহ তিনজন আওয়ামী লীগ নেতার জামিন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ভাষা সৈনিক শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি ধরে রাখার উদ্যোগ ইতিহাস ফিরিয়ে আনলেন সুমন ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা: এখনই জারি হোক জাতীয় সিসমিক সতর্কতা দুই দাবীতে বরিশালে এসডিএফ, এসসিএমএফ প্রকল্পের কর্মীদের স্মারকলিপি
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময়

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময়

সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। তিনি নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

সভায় মন্ত্রণালয়ের মিশন-ভিশন, জনবল কাঠামো ও কর্মপরিধি সম্পর্কে উপস্থাপনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে মন্ত্রণালয়ের সম্ভাব্য কর্মপরিকল্পনা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী জাকারিয়া তাহের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইন ও বিধিমালার মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, অতিরিক্ত সচিব আব্দুল মতিন ও মো. সারোয়ার আলম, প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভুইয়াসহ মন্ত্রণালয় ও অধীন সংস্থার কর্মকর্তারা।

মতবিনিময় সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তাঁরা সকলের সহযোগিতায় আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com