March 12, 2026, 1:05 pm

News Headline :
বরিশাল অঞ্চলের ৪ লাখ হেক্টরের বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষিযোদ্ধাগণ বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি শহরজুড়ে ময়লার স্তূপ যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি যে আহ্বান ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর আহ্বান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ১১ জন আইনজীবি নামে হাইকোর্টের রুল জারির মীমাংসা দুটি বিষয় বাদে জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করবে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ফাঁদ নয়, ভিন্ন পদ্ধতিতে ক্ষেত থেকে পাখি তাড়াচ্ছেন কৃষক বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা!
যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি যে আহ্বান

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি যে আহ্বান

বিপ্লবী ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি। একই সঙ্গে তিনি আঞ্চলিক মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর গোপন ঘাঁটির তথ্য ইরানকে জানায়। বুধবার (১১ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ডিফাপ্রেসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। শেকারচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের ‘হতাশা’ এবং ইরানি সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে না পারার কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে। তিনি বলেন, এসব ‘নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের’ উপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে। শেকারচির ভাষায়, খুব শিগগিরই এর প্রতিশোধ নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হবে। ইরানের এই সামরিক মুখপাত্র আরও বলেন, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। সে কারণে তিনি মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন আমেরিকান-জায়নবাদী বাহিনীর গোপন আস্তানাগুলোর অবস্থান ইরানকে জানায়। শেকারচি দাবি করেন, এ ধরনের তথ্য পাওয়া গেলে ইরান নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে পারবে এবং এতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে। তিনি আরও অভিযোগ করেন, শত্রুপক্ষ অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com