February 23, 2026, 4:47 pm

News Headline :
রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ঝালকাঠিতে বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ভোলায় অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিকের ছড়াছড়ি, বাড়ছে প্রসূতি মৃত্যু বরিশাল-ঢাকা মহাসড়কের প্রশস্ত বাড়ছে, তহবিল পেলেই ৬ লেনের কাজ শুরু বরিশালে বিএনপিকর্মী অপহরণ অবশেষে ৭ বছর পর মামলা, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ আসামি ১৪ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বরিশালে তথ্য কর্মকর্তাদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা পিরোজপুরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গৌরনদী প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি বলেছেন জবাবদিহিতার সংস্কৃতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। দেশে সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে।
মন্ত্রী রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আইন ও বিচার বিভাগে স্বাধীনতার চর্চা নিশ্চিত করতে হবে। দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এর কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় সব ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত করে না রেখে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এতে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে এবং গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধা এবং জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com