March 1, 2026, 4:07 pm
স্টাফ রিপোর্টার ॥
আজ রোববার থেকে বরিশাল আদালতের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল কবির। তিনি জানান বিচার প্রার্থীদের চিন্তা করে আজ রোববার থেকে আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। কোনরকম সমঝোতা ছাড়াই আজ থেকে আদালতের কার্যক্রম চলবে বলে মহসিন মন্টু জানিয়েছেন। মামলা প্রত্যাহার এবং সমিতির সভাপতি জামিনের ব্যাপারে তিনি জানান আলোচনা চলছে আশা করি খুব শিগগির একটি ভালো সংবাদ আপনাদের দিতে পারব। অপরদিকে আইনজীবী ফোরামের আহবায়ক নাজিম উদ্দিন আলম পান্না ও সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন সকল আইনজীবীকে আজ থেকে কাজ করবার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য গত বুধবার আদালতে ভাঙচুর করা মামলায় আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান লিংকনকে গ্রেপ্তার করবার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে আইনজীবীর আদালত বর্জন করে। বর্তমানে আইনজীবী সমিতির সভাপতি বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
Leave a Reply