March 3, 2026, 12:11 pm

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বিপ্লবী ডেস্ক ॥
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)–এর জনসংযোগ বিভাগের দাবি, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও তাদের বিমানবাহিনী সদর দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই আকস্মিক হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনী প্রধানের সদর দফতর। বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয় দফতর
এবং বিমানবাহিনী প্রধানের সদর দফতরকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় ইরানের তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশিত ভিডিওটি কয়েক মিনিটের ছিল, যা প্রায় ৫ ঘণ্টা আগে সম্প্রচার করা হয়েছে। এরপর থেকে তার আর কোনো নতুন ভিডিও বা ছবি কোথাও প্রকাশিত হয়নি। শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পর্যন্ত ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের দশ দফা হামলা চালিয়েছে ইরান।
ইরানের ড্রোন সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে আঘাত হেনেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করেছে। সোমবার এই হামলায় হয় বলে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, হামলার পর স্থাপনায় আগুন লাগে। তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগার। জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com