March 7, 2026, 10:51 am

পটুয়াখালীতে দুই সেতু নির্মাণে ধীরগতি দুই বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও

পটুয়াখালীতে দুই সেতু নির্মাণে ধীরগতি দুই বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও

বিপ্লবী ডেস্ক ॥
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ও গজালিয়া ইউনিয়ন ইউনিয়নের দুটি নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘ ছয় বছরেও শেষ হয়নি। একাধিকবার সময়সীমা ও ব্যয় বাড়ানো হলেও দুই বছরের কাজ ৬ বছরেও শেষ না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে। এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২০ সালে নলুয়াবাগী নদীর ওপর ৩১৫ মিটার দীর্ঘ একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়, যার ব্যয় ধরা হয় ৫৬ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই দফা সময় বাড়ানোর পর কাজ এখনও অসম্পূর্ণ। বর্তমানে সেতুর কিছু অংশে নির্মাণ চললেও পূর্ণাঙ্গ অবকাঠামো দাঁড়ায়নি।একই উপজেলার গজালিয়া নদীর ওপর ভাঙা পুরোনো ব্রিজের জায়গায় ২০২১-২২ অর্থবছরে ৭২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। দীর্ঘ

পেরিয়ে গেলেও দুই পাড়ের বেজমেন্ট ছাড়া দৃশ্যমান অগ্রগতি নেই।স্থানীয়রা জানান, মাঝনদীতে এখনও সেতুর মূল কাঠামোর কাজ শুরু হয়নি। বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশ ও কাঠের পাটাতন বসিয়ে অস্থায়ীভাবে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।তাদের অভিযোগ, কাজ ধীরগতিতে চলছে। কখনো কাজ বন্ধ, কখনো সীমিত পরিসরে চলায় প্রকল্প বারবার পিছিয়ে যাচ্ছে। ফলে প্রতিদিন নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন গোলখালী, নলুয়াবাগী, গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নের লক্ষাধিক মানুষ। শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এলজিইডির পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, প্রকল্প বাস্তবায়নের পথে কিছু প্রশাসনিক ও কারিগরি জটিলতা ছিল। তাই কাজ শেষ হতে দেরী হচ্ছে। তবে সেতু দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com