March 9, 2026, 11:04 am

News Headline :
বাড়ছে চিকেন পক্সের সংক্রমন ঝড়ে যাচ্ছে আমসহ মৌসুমী ফলের মুকুল ও গুটি

বাড়ছে চিকেন পক্সের সংক্রমন ঝড়ে যাচ্ছে আমসহ মৌসুমী ফলের মুকুল ও গুটি

বিশেষ প্রতিবেদক ॥
মাঝ বসন্তে বরিশালে গ্রীষ্মের তাপ প্রবাহে চিকেন পক্স আর সর্দি কাঁশি সহ নানা মৌসুমী রোগে ভুগছে শিশু ও বয়স্করা। সাথে শেষ রাতের মাঝারী কুয়াশায় আম, লিচু সহ বিভিন্ন মৌসুমী ফলের মুকুল সহ গুটি ঝড়ে যাবার প্রবনতাও বাড়ছে। ফলে পুরো একটি বছর ধরে সাধারন মানুষ যে মৌসুমী ফলের অপেক্ষায় ছিলেন, তার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। গত এক সপ্তাহ ধরে বরিশালে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ১ডিগ্রী ওপরে ৩৩ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করছে। এমনকি সর্বনিম্ন তাপমাত্রাও ২০.২’র স্থলে প্রায় ২২ এর কাছে ঘোরাফেরা করছে। আবহাওয়া বিভাগ থেকে শনিবার সকালের পূর্বাভাসে বরিশাল সহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি সহ বজ্র-বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও শেষরাতের মাঝারী কুয়াশায় দিগন্ত ঢেকে ছিল। এমনকি গত ৩ মাসেও বরিশালে কোন বৃষ্টির দেখা পাওয়া যায়নি। অথচ বরিশালে ফসলের মাঠজুড়ে বোরো ধানের জন্য বৃষ্টি এখন অতি জরুরী। চলতি রবি মৌসমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৪ লাখ হেক্টরে বোরো ধানের আবাদ প্রায় শেষ পর্যায়ে। উৎপাদন লক্ষ্য রয়েছে প্রায় ১৮ লাখ টন চাল। আর অসময়ের মাঝারী কুয়াশায় জনস্বাস্থ্যের সাথে কৃষি ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলতে যাচ্ছে। ঋতুরাজ বসন্তের মাঝেই বরিশালজুড়ে গ্রীষ্মের প্রভাব লক্ষ্যণীয়। যা চিকেনপক্স সহ জ্বর ও সর্দি-কাশির বিস্তার ঘটাচ্ছে। এ গুমোট আবহাওয়ায় ডায়রিয়া সহ পানিবাহিত আরো কিছু রোগব্যাধী থেকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আবহায়া বিভাগের মতে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৫দিন বরিশাল সহ অনেক স্থানেই বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পাড়ে। তবে পরবর্তি ৫দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা হ্রাস পাবার কথাও জানিয়ে রেখেছে আবহাওয়া বিভাগ। অপরদিকে গত সপ্তাহ খানেক ধরে বেলা বাড়ার সাথেই বরিশাল সহ সন্নিহিত এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে যাওয়ায় জনজীবনে অস্বস্তি বাড়ছে। রাতেও তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com