April 12, 2026, 4:07 pm

বৈশাখ উপলক্ষে স্কুল-কলেজে ছুটি ৩ দিন

বিপ্লবী ডেস্ক ॥
বৈসাবি, চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উপলক্ষে দেশের সকল স্কুল ও কলেজ চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটি পাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মাদরাসা শিক্ষা অধিদপ্তর
জানিয়েছে, তাদের ছুটির তালিকায় ১৪ তারিখ থাকলেও ১২ ও ১৩ তারিখে নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদরাসায় নির্ধারিত ছুটি অনুযায়ী শুধুমাত্র একদিনই প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এতে স্কুল-কলেজে টানা তিন দিন ছুটি থাকলেও মাদরাসা শিক্ষার্থীরা একদিনের ছুটিতেই সীমাবদ্ধ থাকছে।বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com