March 1, 2026, 10:46 pm
বিপ্লবী ডেস্ক ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকায় জালালের বাড়িতে গত ডিসেম্বরে ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্য ও ডাকাতির মালামাল ক্রয়কারী সহ মোট ৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরিফ (২২), মো. রহিম (২২), মো. মাসুদ আলম (৪০), মো. কামাল উদ্দিন (৪৫)।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, বোরহানউদ্দিন থানার
কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামে জালালের বাড়িতে গত বছরের ৩১ ডিসেম্বর ভোররাতে একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে ওই পরিবারের সদস্যদের ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।তিনি আরও জানান, ওইদিন এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার সাহা পুলিশ পরিদর্শক (তদন্ত) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ডাকাতি মামলার দুজন আসামি আরিফ ও রহিমকে কুঞ্জের হাট এলাকা থেকে গ্রেপ্তার করলে তারা ডাকাতির বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেয়া তথ্যমতে কুঞ্জেরহাট বাজারে ডাকাতির মালামাল ক্রয়কারী প্রতিষ্ঠান মির্জাকালু জুয়েলার্সের মালিক মাসুদ ও তার ভাই কামালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ডাকাত আরিফ ও রহিমের সরকারি আবাসনের বাড়ির রুম থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা স্টাম্প ও লাঠি সোঠা উদ্ধার করেন।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদের ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply