March 9, 2026, 12:28 pm

News Headline :

ভোলার চরে তরমুজ চাষিদের ওপর হামলা, গুলিবিদ্ধ ১

ভোলা প্রতিনিধি ॥
ভোলায় তরমুজ চাষিদের ওপর হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে সুমন সর্দার নামে এক চাষি গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুমনকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (৮ মার্চ) ভোলা সদরের রাচাপুর ইউনিয়নের ভোলার চরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অপর আহত রিয়াজ, ফয়সাল, জুয়েল, রিপন ও সিরাজ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আহত সুমন সর্দার জানান, ভোলার চরে ২০০ একর জমিতে তরমুজের আবাদ করেছেন চাষিরা। ফসল পাকার পর রোববার ভোরে সেই তরমুজ কাটতে যান তারা। এ সময় জলদস্যু হালিম, মিন্টু ইকরাম, সেলিম খাঁ চাঁদার দাবিতে তাদের বাঁধা দেন।উভয় গ্রুপের মধ্যে ঝগড়ার একপর্যায়ে চাষিদের ওপর এলোপাতারি গুলি চালান তারা। এতে আমি গুলিবিদ্ধ হই। আরও পাঁচজন আহত হন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করছে পুলিশ।এদিকে প্রভাবশালী কয়েকটি চক্রের ছত্রছায়ায় চরে হামলা, লুটপাট ও দখলদারিত্বের কারণে অতিষ্ঠ চাষিরা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com