March 9, 2026, 12:31 pm

News Headline :
মামলা হওয়ায় ক্ষেপে গেলেন নাসীরুদ্দীন পাটোয়ারী, দিলেন হুমকি

মামলা হওয়ায় ক্ষেপে গেলেন নাসীরুদ্দীন পাটোয়ারী, দিলেন হুমকি

স্টাফ রিপোর্টার ॥
নিজের নামে মানহানি মামলা হয়েছে শুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গালি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ নির্যাতনের মুখেও আপস করিনি, তাই কোনো হুমকিকে ভয় পাই না। আমাকে ধরে নিয়ে উল্টো করে ঝুঁলিয়ে সারা রাত নির্যাতন করেছে। মির্জা আব্বাসকে ইঙ্গিত করে জেন-জি’র ভয় দেখিয়ে তিনি বলেন, ‘তোমারে গোনার টাইম নাই। ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন ন। অসভ্য আচরণ যদি করেন, কীভাবে আপনাকে সভ্য করতে হয়, তা আমাদের জানা আছে।’ রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মোনাজাতে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আপনি ঢাকা-৮ আসনে ফেল করেছিলেন। তারেক রহমান নিজে এসে আপনাকে রক্ষা করেছেন। এখনও সময় আছে ভদ্র হোন, আপনাদের কীভাবে সোজা করতে হয় তা আমাদের জানা আছে।’ বক্তব্যের শুরুতেই পাটোয়ারী দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে রিফর্মের পক্ষে এবং সবসময়ই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। দেশের মানুষ ভারতের আধিপত্য মেনে নিতে রাজী নয়।’ এদিকে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন ইফতার মাহফিলে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com