March 1, 2026, 4:07 pm

যমুনা ছাড়লেন ড. ইউনূস

বিপ্লবী ডেস্ক ॥
‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী একটি গণমাধ্যমকে
বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছু সময় আগে সাবেক প্রধান উপদেষ্টা বাড়িটি ছেড়ে দিয়েছেন বলে তার কর্মকর্তারা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কিছু টুকিটাকি মালপত্র ছিল। সেগুলোও তিনি নিয়ে গেছেন। জানা গেছে, ড. ইউনূসের প্রস্থানের পর এখন ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। এ সংস্কার কাজ শেষে যমুনাকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সংশ্লিষ্ট সব কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্কারের পর ভবনটি প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মুহূর্তে যমুনায় উঠবেন কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে তার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com