বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Logo

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল নগরে ময়লার একটি স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর নতুন বাজার এলাকায় ফরেস্ট কার্যালয়ের সামনে ময়লার স্তূপে মরদেহ দুটি ফেলে রাখা হয়েছিল।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণ করতে গিয়ে নবজাতক দুটির মরদেহ দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

নবজাতক দুটি মৃত অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছিল, নাকি অন্য কোথাও মৃত্যুর পর মরদেহ দুটি এনে ময়লার স্তূপে ফেলে যাওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-মামুন উল ইসলাম বলেন, নবজাতক দুটির পরিচয় শনাক্ত এবং তাদের মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। লাশ দুটি বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি ময়লার স্তূপে ফেলে যাওয়ার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিয়মিত ময়লা পরিষ্কারের কাজ করছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময় নতুন বাজারের ফরেস্ট অফিসের সামনের ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ দেখতে পান তাঁরা।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, কেউ এভাবে বাচ্চা ফেলে রাখে? এটা অমানবিক। নবজাতক দুটি কী অপরাধ করেছিল?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com