সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪

প্রতিবেদকের নাম / ৯ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার পায়রা ফিলিং স্টেশন সংলগ্ন বল্লবপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক মো. কাইয়ুম প্যাদা (৫০), যাত্রী মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৪০), শিল্পী রানী (৪০) ও তার মেয়ে বিথী রানী (২৩)।

নিহতদের মধ্যে জাহাঙ্গীরের বাড়ি জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের গাবুয়া গ্রামে। বাকি তিনজনের বাড়ি একই উপজেলার আমখোলা এলাকায়।

দূর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুইজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাসের যাত্রী ও স্থানীয়রা জানান, বরগুনার তালতলী থেকে রাত সাড়ে ৯টার দিকে ইমরান ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি বেপরোয়া গতিতে পটুয়াখালীর পায়রা ফিলিং স্টেশন সংলগ্ন বল্লবপুর এলাকার বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রেজওয়ান জানান, ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজামান বলেন, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং হাসপাতালে একজন মারা গেছেন। খাদ থেকে গাড়ি দুটি তোলার জন্য উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com