March 9, 2026, 11:06 am

News Headline :
ইলিশায় বিএনপি ও বিজেপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

ইলিশায় বিএনপি ও বিজেপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

ভোলা প্রতিনিধি ॥
ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান পদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সমর্থিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত না হলেও কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিজেপির দাবি, ঘটনাটি বিএনপির অভ্যন্তরীণ বিরোধের ফল।পুলিশ ও প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিটন শিকদার বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা। তার বদলির পর প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে পরিষদ পরিচালনার প্রক্রিয়া শুরু হয়। শনিবার (৭ মার্চ) আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা পরিষদে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিএনপি সমর্থিত প্যানেল চেয়ারম্যান লিটন শিকদারকে বাদ দিয়ে আওয়ামী লীগ সমর্থিত কোনো ইউপি সদস্যকে প্যানেল চেয়ারম্যান করার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়কে কেন্দ্র করে ইউপি সদস্যদের মধ্যে দুই পক্ষের সৃষ্টি হয় এবং পরে তাদের পক্ষে স্থানীয় বিএনপি ও বিজেপি নেতাকর্মীরাও অবস্থান নেন।এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য আব্দুল বারেককে মারধরের অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হেলাল উদ্দিন বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা পরিষদে আসা বন্ধ করে দেন। পরে বিজেপির কিছু নেতা তাদের সহযোগিতা করে পরিষদে নিয়ে আসেন এবং নিজেদের পছন্দের একজনকে প্যানেল চেয়ারম্যান করার চেষ্টা করেন। এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোতাসিম বিল্লাহ বলেন, এ ঘটনায় বিজেপির কোনো সম্পৃক্ততা নেই। এটি মূলত বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ।স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এ বিরোধের সূত্রপাত।
ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বশীল পরিদর্শক বশির আলম বলেন, ইউনিয়ন পরিষদে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদে বিরোধ ও হাতাহাতির খবর পেয়েছি। তবে কী নিয়ে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেখানে প্রশাসক পরিবর্তন হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com