March 14, 2026, 12:38 pm
বিপ্লবী ডেস্ক ॥
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- সারা পৃথিবীতে আজ বিধর্মীরা মুসলমান নিধনের কাজে ব্যস্ত হয়ে আছে। এ মূহুর্তে মুসলমানদের বিজয়, বিশেষ করে ফিলিস্তানের স্বাধীনতার জন্য আমাদের খাস দোয়া করা দরকার। মুসলমানদের কোন অস্ত্রশস্ত্র নেই, কিন্তু রয়েছে চোখের পানি যা শ্রেষ্ঠ অস্ত্র। মুমিনের চোখের পানির সামনে দুনিয়াবী কোন ক্ষমতাও টিকেনা, কোনও অস্ত্রও কার্যকর থাকে না, সব ভেসে যায়। বিধর্মীদের
মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বিশেষত বর্তমান সময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা মুসলমানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফিলিস্তিন ইস্যুতে সমগ্র পৃথিবীব্যাপী মুসলিম রাষ্ট্রসমূহের সাথে বিধর্মীদের যুদ্ধবিগ্রহ ছড়িয়ে পড়ার বিষয়ে হাদিসের ভবিষ্যৎবাণী উল্লেখ রয়েছে। বর্তমানে তারই বাস্তবতা হিসেবে সারা বিশ্বের উত্তপ্ততা ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এই যুদ্ধে মুসলমানদের বিজয় অনিবার্য। ১৩ মার্চ শুক্রবার বাদ জুময়া হযরত পীর ছাহেব কেবলা মাহফিলে আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন। উল্লেখ্য এ বছর বার্ষিক মাহফিল রমজানে অনুষ্ঠিত হওয়ার কারণে অত্র দরবার শরীফে দেশের বৃহত্তম ইফতার, খতম তারাবীহ অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান করবেন। এছাড়াও ছেলছেলার প্রখ্যাত দেশবরেণ্য আলেমগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করবেন। মাহফিলে ২য় দিন অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুল মুনীর হামীম, মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মােঃ সিরাজুম মুনীর তাওহীদ প্রমূখ। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- বরিশালের অ্যাডিশনাল ডিআইজি ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, এনএসআইর বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক আবু জাফর ইকবাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক মোঃ মানিকুজ্জামান প্রমূখ। শনিবার বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।
Leave a Reply