April 12, 2026, 4:04 pm

গণপূর্ত প্রতিমন্ত্রীর এপিএস পদে নিয়োগ পেলেন হুমায়ুন রশিদ

গণপূর্ত প্রতিমন্ত্রীর এপিএস পদে নিয়োগ পেলেন হুমায়ুন রশিদ

স্টাফ রিপোর্টার ॥
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে হুমায়ুন রশিদ-কে নিয়োগ প্রদান করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশে জারি করা হয়।মন্ত্রণালয়ের জারিকৃত এ আদেশে জানানো হয়, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর মরজাল উত্তর পাড়ার বাসিন্দা হুমায়ুন রশিদ বাংলাদেশ সার্ভিসের বেতন ও ভাতাদি আদেশ, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডের বেতন স্কেলে এ পদে নিয়োগ পেয়েছেন। হুমায়ূন রশিদ বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বিষয়ে কৃতিত্বের সঙ্গে শিক্ষাজীবন সম্পন্ন করেছেন।আদেশে আরও উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর যতদিন এ পদে দায়িত্ব পালন করবেন অথবা হুমায়ুন রশিদ-কে তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।এদিকে নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় হুমায়ুন রশিদ বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। দেশের উন্নয়ন ও মন্ত্রণালয়ের কার্যক্রম গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com