April 30, 2026, 2:32 pm

সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে 

না সরকার-অর্থমন্ত্রী
বিপ্লবী ডেস্ক ॥ সরকার অর্থনীতির কঠিন সময়ে সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তবে ব্যবসা সহজীকরণে আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে।বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক
 কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।   অর্থমন্ত্রী বলেন, বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। এছাড়া মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য জ্বালানি খাতে ৪ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে সরকার।  মুক্তবাজার অর্থনীতির ধারণাতেই সরকার পরিচালিত হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিখাতের উন্নয়নের মাধ্যমেই অর্থনীতিকে টেনে তোলা হবে। এছাড়া যে কোনো সম্ভাবনাময় রপ্তানি খাতে তৈরি পোশাকশিল্পের মতো সরকার সহায়তা দেবে।  আমির খসরু বলেন, শুধু বড় নয়, গুণগত মানসম্পন্ন বাজেট প্রণয়নে জোর দিচ্ছে সরকার।   তিনি বলেন, অতীতের মতো বড় বাজেটের নামে বড় প্রকল্পে লুটপাটে বিশ্বাসী নয় বর্তমান সরকার। আগের সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে সরকার এখনো চাপে আছে।   সভায় আসছে বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা এবং নারীদের সাড়ে ৫ লাখ টাকা সুপারিশ করেছে এফবিসিসিআই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com