March 13, 2026, 7:36 pm

News Headline :
বরিশাল অঞ্চলের ৪ লাখ হেক্টরের বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষিযোদ্ধাগণ বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি শহরজুড়ে ময়লার স্তূপ যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি যে আহ্বান ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর আহ্বান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ১১ জন আইনজীবি নামে হাইকোর্টের রুল জারির মীমাংসা দুটি বিষয় বাদে জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করবে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ফাঁদ নয়, ভিন্ন পদ্ধতিতে ক্ষেত থেকে পাখি তাড়াচ্ছেন কৃষক বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা!
বরিশালে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

বরিশালে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম নগরের জিলা স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ছগির হোসেন। তিনি জানান, ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তার মনিরুল ইসলাম আত্মগোপনে ছিলেন। বিশেষ একটি অভিযান পরিচালনা করে তাকে জিলা স্কুল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

 

সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মনিরুল ইসলাম ছবি। জুলাই- আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলেন তিনি। তবে ৫ আগস্টের পর তিনি বরিশাল নগরীতেই আত্মগোপনে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com