February 18, 2026, 10:14 pm

News Headline :
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রীসভার সদস্যবৃন্দদেরকে ছারছীনা পীর ছাহেব কেবলার অভিনন্দন কোন মন্ত্রণালয় কে পেলেন আগামী দুই এপ্রিল বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সাবেক সংসদ সদস্য সহ তিনজন আওয়ামী লীগ নেতার জামিন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ভাষা সৈনিক শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি ধরে রাখার উদ্যোগ ইতিহাস ফিরিয়ে আনলেন সুমন ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা: এখনই জারি হোক জাতীয় সিসমিক সতর্কতা দুই দাবীতে বরিশালে এসডিএফ, এসসিএমএফ প্রকল্পের কর্মীদের স্মারকলিপি
কোন মন্ত্রণালয় কে পেলেন

কোন মন্ত্রণালয় কে পেলেন

বিপ্লবী ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা কে কোন মন্ত্রণালয় পেয়েছেন তার তালিকা প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত তালিকায় দেখা গেছে, ¯’ানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ¯’ায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে। ইকবাল হাসান মাহমুদ টুকু পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাফিজ উদ্দিন আহমেদকে দেওয়া হ”েছ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় পেয়েছেন আবু জাফর মো. জাহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান (টেকনোক্র্যাট)। খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়।আব্দুল আউয়াল মিন্টু পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হ”েছ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। ভূমি ও সংস্কৃতি মন্ত্রণালয় পেয়েছেন যথাক্রমে মিজানুর রহমান মিনু ও নিতাই রায় চৌধুরী। আ ম ন এহসানুল হক মিলন পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সরদার মো. সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বা¯’্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ফকির মাহবুব আনাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। শেখ রবিউল আলম পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়। আরিফুল হক চৌধুরী পেয়েছেন শ্রম ও কর্মসং¯’ান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসং¯’ান মন্ত্রণালয়; জহির উদ্দিন স্বপন পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মোহাম্মদ আমিন উর রশিদ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; আফরোজা খানম পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আসাদুল হাবিব দুলু পেয়েছেন দুর্যোগ ব্যব¯’াপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মো. আসাদুজ্জামান পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দীপেন দেওয়ান পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com