February 23, 2026, 4:47 pm

News Headline :
রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ঝালকাঠিতে বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ভোলায় অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিকের ছড়াছড়ি, বাড়ছে প্রসূতি মৃত্যু বরিশাল-ঢাকা মহাসড়কের প্রশস্ত বাড়ছে, তহবিল পেলেই ৬ লেনের কাজ শুরু বরিশালে বিএনপিকর্মী অপহরণ অবশেষে ৭ বছর পর মামলা, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ আসামি ১৪ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বরিশালে তথ্য কর্মকর্তাদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা পিরোজপুরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
ঝালকাঠিতে বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠিতে বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

বিপ্লবী ডেস্ক ॥ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত বাজার তদারকি অভিযানে বাধা ও মার্কেট বন্ধের হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝালকাঠি জেলা শাখা। সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নিয়মিত বাজার তদারকি কার্যক্রমে একটি পক্ষ বাধা সৃষ্টি করে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এমন ঘটনা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং ভোক্তা অধিকার রক্ষার প্রচেষ্টাকে ব্যাহত করে বলে মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, রমজানকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা রোধে সরকারের তদারকি আরও জোরদার করা জরুরি। অভিযানে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে নিয়মিত বাজার মনিটরিং ও ভোক্তাদের সচেতন করতে প্রচার কার্যক্রম বাড়ানোর আহ্বান জানানো হয়।কর্মসূচিতে বক্তব্য দেন, ক্যাব জেলা শাখার সভাপতি ইলিয়াছ সিকদার ফরহাদ, সহ-সভাপতি মু. আল-আমীন বাকলাই, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন, রবীন্দ্রনাথ মালাকর, মনিকা বিশ্বাস, দিপু লাল দাস, জাহাঙ্গীর হোসেন, লাভলী আক্তার, আসিফ কাজি ও কবিতা হালদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।মানববন্ধন শেষে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com