February 18, 2026, 10:13 pm

News Headline :
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রীসভার সদস্যবৃন্দদেরকে ছারছীনা পীর ছাহেব কেবলার অভিনন্দন কোন মন্ত্রণালয় কে পেলেন আগামী দুই এপ্রিল বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সাবেক সংসদ সদস্য সহ তিনজন আওয়ামী লীগ নেতার জামিন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ভাষা সৈনিক শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি ধরে রাখার উদ্যোগ ইতিহাস ফিরিয়ে আনলেন সুমন ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা: এখনই জারি হোক জাতীয় সিসমিক সতর্কতা দুই দাবীতে বরিশালে এসডিএফ, এসসিএমএফ প্রকল্পের কর্মীদের স্মারকলিপি
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

আগৈলঝাড়া প্রতিনিধি ॥
বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এ দায়িত্বের খবরে বরিশালসহ পুরো অঞ্চলে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ও দৃঢ অবস্থানের কারণে তিনি ইতোমধ্যেই জাতীয় পর্যায়ে একটি সুপরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ভারসাম্য রক্ষা, তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং সরকারের সঙ্গে জনগণের কার্যকর সংযোগ বৃদ্ধিতে অগ্রাধিকার দেবেন। তথ্য ও সম্প্রচার খাতকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত দেন। এদিকে বরিশালবাসী প্রত্যাশা করছেন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক অগ্রগতিতেও তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। তার নেতৃত্বে তথ্য মন্ত্রণালয় নতুন দিগন্ত উন্মোচন করবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com