February 23, 2026, 4:47 pm
বিপ্লবী ডেস্ক ॥ পিরোজপুরে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীরপিরোজপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।তিনি বলেন, বিগত সময়ে দুর্নীতির কারণে পিরোজপুর কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। উন্নয়নের স্বার্থে কোনো প্রকার অনিয়ম বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না।শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, আগামী ১৮০ দিনের জন্য সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ডসহ সকল প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন শুরু হবে।তিনি বিগত দেড় বছরে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা পিরোজপুরের উন্নয়ন প্রকল্পগুলোর তালিকা তৈরি করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। জেলা ও এর সাতটি উপজেলায় যে কাজগুলো আগামী ১৮০ দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব, সেগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। প্রশাসনকে নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আইন অনুযায়ী কাজ করবেন যাতে পিরোজপুর শহরের অতীতের সকল প্রকার বদনাম আমরা ঘুচিয়ে দিতে পারি। আগামী তিন মাসের মধ্যে আমি এর সুফল দেখতে চাই।এছাড়াও আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার ব্যবস্থাপনা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব। এটি শুধু ৫২-এর শহীদ বলে কথা নয়, এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের, আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের এবং সর্বশেষ ২৪-এর শহীদদের রক্তের ঋণ।তিনি আরও উল্লেখ করেন, একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের মাধ্যমেই প্রত্যেক শহীদের রক্তের ঋণ শোধ করা সম্ভব। আমি প্রত্যাশা রাখি বর্তমান সরকার এটি নিয়ে কাজ করবে। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশীরা বিশ্বের ক্ষেত্রে এটা দেখিয়েছি যে বাংলাদেশীরা কখনো মাথা নত করে না এবং তাদের কখনো দাবিয়ে রাখা যায় না।মাসুদ সাঈদী আরও বলেন, আমরা এবার ইনশাআল্লাহ এই সরকারের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালাবো। তিনি মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জীবনব্যবস্থাকে সুন্দরভাবে সাজানোর জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকি। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জামান ইফতেখার শোভন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশের প্রথম প্রহরে পিরোজপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর রিজার্ভ পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীআহম্মদ সোহেল মঞ্জুর সুমন।এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
Leave a Reply