March 15, 2026, 3:16 pm
বিপ্লবী ডেস্ক ॥ ‘অকটেন নাই, পেট্রোল নাই’ লিখে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে বরগুনা সদর উপজেলার একমাত্র পাম্প এসএন্ডবি ফিলিং স্টেশনে। এছাড়াও তেল না থাকার দাবি করে বন্ধ রাখা হয়েছে অধিকাংশ খুচরা তেল বিক্রির দোকান। এতে জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাকসহ দূর-দূরান্তে যাতায়াত করা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।শনিবার (১৪ মার্চ) সকাল থেকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে শহরের একমাত্র তেলের পাম্প এসএন্ডবি ফিলিং স্টেশনে এ সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে ডিপোতে কোনো সংকট নেই বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।
সরেজমিনে
বরগুনার এসএন্ডবি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন খুচরা দোকানে পেট্রোল অথবা অকটেন না পেয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট বড় গাড়ি নিয়ে মানুষের ভিড় বাড়ছে ফিলিং স্টেশনটিতে। কিন্তু ‘অকটেন নাই, পেট্রোল নাই’ লেখা ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে পাম্প কর্তৃপক্ষ। ফলে প্রয়োজনীয় জ্বালানি পেট্রোল বা অকটেন নিতে এসে খালি গাড়ি নিয়েই ফিরে যাচ্ছেন তারা। অপরদিকে সরবরাহ নেই দাবিতে তেল বিক্রি করতে পারছেন না বলে জানিয়েছেন বরগুনার বিভিন্ন খুচরো ব্যবসায়ীরা। আর এ কারণেই প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকসহ দূর-দূরান্তে যাতায়াত করা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এছাড়া বিভিন্ন পণ্য পরিবহনেও সমস্যায় পড়তে হচ্ছে বরগুনার ব্যবসায়ীদের। এসএন্ডবি ফিলিং স্টেশনে পেট্রোল নিতে এসে ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাক মো. মন্টু চৌধুরী বলেন, আমি ভাড়ায় মোটরসাইকেল চালাই। গাড়িতে তেল নাই, বরগুনার বিভিন্ন দোকান ঘুরে কোথাও তেল পাইনি। সবশেষ পাম্পে এসে দেখি অকটেন পেট্রোল নাই লিখে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply