March 30, 2026, 11:24 pm

বরিশালে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন বাংলাদেশ

বরিশালে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন বাংলাদেশ

জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিএনপির রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন এবং দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশায় শুকরিয়া আদায় ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা তাঁতীদলের সভাপতি এ. এম. মাঈনুল হাসান, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সুমন এবং সিনিয়র সহ-সভাপতি মিলন। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তাঁতীদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা সংগঠনের ঐতিহ্য, অতীত ভূমিকা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা ঐক্যবদ্ধভাবে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com