April 30, 2026, 8:36 am
স্টাফ রিপোর্টার ॥
বরিশাল বিএনপি দলীয় কার্যালয়ে বরিশাল জেলা শ্রমিকদল আয়োজিত মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ নুরুল হক ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বরিশাল সদর ৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার। প্রধান বক্তা ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদসসচিব এডভোকেট আবুল কালাম শাহীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহবায় বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদ উল্লাহ। আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান সাব্বির, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুল হক চুন্নু। প্রস্তুতি সভায় সঞ্চালন করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।
Leave a Reply