March 14, 2026, 12:44 pm

বিষখালী নদীতে লঞ্চ চলাচল বন্ধ, ঈদযাত্রায় দুর্ভোগ

বিষখালী নদীতে লঞ্চ চলাচল বন্ধ, ঈদযাত্রায় দুর্ভোগ

ঝালকাঠি প্রতিনিধি ॥
যাত্রীসঙ্কট ও আর্থিক ক্ষতির কারণে লঞ্চ মালিকপক্ষ এই নৌরুটে সেবা চালু রাখতে ব্যর্থ হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে কয়েক যুগ ধরে চলমান একটি গুরুত্বপূর্ণ নৌযোগাযোগ হঠাৎ করেই থমকে গেছে।ঝালকাঠির গুরুত্বপূর্ণ সুগন্ধা নদী থেকে বিষখালী নদী হয়ে চলাচলকারী লঞ্চ সার্ভিস বর্তমানে বন্ধ হয়ে গেছে। যাত্রীসঙ্কট ও আর্থিক ক্ষতির কারণে লঞ্চ মালিকপক্ষ এই নৌরুটে সেবা চালু রাখতে ব্যর্থ হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে কয়েক যুগ ধরে চলমান একটি গুরুত্বপূর্ণ নৌযোগাযোগ হঠাৎ করেই থমকে গেছে।এই নৌপথটি ছিল জেলা শহরের সঙ্গে বিষখালী নদীর দুই পাড়ের কয়েক হাজার মানুষের সহজতম যাতায়াতের মাধ্যম। স্থানীয় ব্যবসায়ীরাও লঞ্চযোগে বিভিন্ন পণ্য পরিবহন করতেন। এতে সময় ও পরিবহন ব্যয়

উভয়ই সাশ্রয় হতো।জানা গেছে, ঝালকাঠি জেলা শহর থেকে সদর উপজেলার দেউরী, সাচিলাপুর ও নাপিতেরহাট; নলছিটি উপজেলার ভবানীপুর, হদুয়া ও নিয়ামতি; রাজাপুর উপজেলার মানকিসুন্দর, ডহরসঙ্কর, নাপিতেরহাট, বাদুরতলা, বড়ইয়া এবং কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ও কচুয়াসহ বেশ কয়েকটি এলাকার মানুষের জন্য এই লঞ্চ রুট ছিল দীর্ঘদিনের ভরসা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরাও সহজে এসব এলাকায় পৌঁছাতে এই নৌপথ ব্যবহার করতেন।কিন্তু হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে দূর-দূরান্ত থেকে ঝালকাঠিতে এসে যারা ভবানীপুর, বাদুরতলা, বড়ইয়া, হদুয়া ও নিয়ামতি এলাকায় যাতায়াত করতেন, তারা এখন পড়েছেন বিপাকে।বিকল্প যানবাহনের স্বল্পতা, দীর্ঘ সময়ের যাত্রা এবং অতিরিক্ত ভাড়ার কারণে যাত্রীদের এখন বাড়তি সময় ও অর্থ ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। সামনে ঈদকে কেন্দ্র করে এই দুর্ভোগ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি, দ্রুত বিষখালী রুটে লঞ্চ চলাচল পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকপক্ষের জরুরি উদ্যোগ নেয়া প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরো তীব্র আকার ধারণ করতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com