March 17, 2026, 10:53 am
স্টাফ রিপোর্টার ॥
দুর্নীতি, অব্যবস্থা আর অনিয়মের বেড়াজালে বন্দী বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করছেন সাবেক এমপি এবং বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। দুপুর ১২টায় নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন অডিটরিয়ামে নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। ২০০২ সালে সিটি করপোরেশনের উন্নীত হলে অধুনালুপ্ত বরিশাল পৌরসভা চেয়ারম্যান আহসান হাবীব কামাল নতুন এ মহানগরীর প্রথম প্রশাসকের দায়িত্ব লাভ করেছিলেনপরবর্তিতে ‘২৪-এর ৫ আগষ্টের পট পরিবর্তনের পরে তৎকালীন বিভাগীয় কমিশনার ২য় এবং তার মাসখানেক পরে নতুন বিভাগীয় কমিশনার রায়হান কায়ছার ৩য় এবং মাত্র ৪ মাস আগেই বর্তমান বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান ৪র্থ প্রশাসকের দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরেই দেশের ৬টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ প্রদান করে। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বরিশাল ও রাজশাহী সহ অপর ৫টি সিটি করপোরেশনে শনিবার বিকেলে প্রশাসক নিয়োগ করে সরকার। বরিশাল বিএম কলেজে ছাত্র রাজনীতি দিয়ে বিলকিস জাহান শিরিনের দীর্ঘ রাজনীনৈতিক জীবনের সূচনা হয় । সেখানে তিনি বাকসুর নির্বাচিত এজিএস ছিলেন। পরবর্তিতে দীর্ঘ আন্দোলন সংগ্রামে কখনো রাজপথ ছাড়েননি শিরিন। ২০১৪ সালে একতরফা নির্বাচন বিরোধী আন্দোলন ছাড়াও জুলাই বিপ্লবের সময় তিনি রাজপথে থেকে একাধিকবার নিপীড়ন নির্যাতনের শিকার হলেও কখনো পথ ছাড়েননি।
Leave a Reply