March 15, 2026, 3:16 pm

সরকারি শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনেশনিবার বিকাল ৩টায় শহরের সরকারি শিশু পরিবারের হল রুমে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। সংগঠনের চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাব্লিউ সি সি’র চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসিম উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. লিটন আকন,
সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সংগঠনের ব্যবস্থাপনা পরিচারক মো. নাঈম খান। সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আরিফ বিল্লাহ্’র পরিচালনায় সরকারি শিশু পরিবারের ৫৮জনকে ঈদ উপহার ৫৮ টি পাঞ্জাবি প্রদান করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com