February 20, 2026, 4:05 am

News Headline :
সরকারের কাছে একগুচ্ছ প্রত্যাশা ভোলাবাসীর বরিশালে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন বাংলাদেশ কাউখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান আমতলীর আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী মাহফিল শুরু পটুয়াখালীতে সৌদির সঙ্গে মিল রেখে ৩৫ গ্রামে আগাম রোজা ও ইফতার বরিশালে ডিস-ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৩ বরিশালে লেবুর হালি ৮০ টাকা ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন
বৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ রমজানকে সামনে রেখে নগরীতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর ট্রাফিক বিভাগ। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ইতোমধ্যে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালানোর পাশাপাশি সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার নগরীর সদর রোড এলাকায় ট্রাফিক বিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে পার্কিং করে রাখা একাধিক মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান চলাকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন বলেন, রমজানকে সামনে রেখে নগরীতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং মানুষ যেন স্বাচ্ছন্দ্যে নগরীতে প্রবেশ ও নিজ গন্তব্যে ফিরতে পারেন, সেই লক্ষ্যেই তারা কাজ করছেন। তিনি আরও বলেন, মানুষকে সচেতন করতে নগরীজুড়ে প্রচারণামূলক মাইকিং চালানো হচ্ছে। এরপরও যদি কেউ অবৈধ পার্কিং করেন, তাহলে নগরবাসীর সুবিধার কথা বিবেচনায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। ট্রাফিক বিভাগের এই অভিযানে নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com