February 21, 2026, 1:27 pm

News Headline :
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের গুঠিয়া মসজিদ ভাঙনের কবলে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, হারাচ্ছে পর্যটন সম্ভাবনা মাতৃভূমিতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি তুখোড় ছাত্রনেতা থেকে তথ্যমন্ত্রী, জহির উদ্দিন স্বপনের বর্ণাঢ্য জীবন সরকারি সফরে নিজ এলাকায় পিরোজপুরে গণপূর্তমন্ত্রী আহম্মদ সোহেল নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব উদ্যোগ প্রশংসিত হচ্ছে সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ভয়-দূরত্ব-প্রভুত্ব এবং ঝরৎ অপূর্ব গৌতম যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব।
মাতৃভূমিতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি

মাতৃভূমিতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের নিজ বাড়িতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান বৃহস্পতিবার রাতে সড়ক পথে মাতৃভূমি মেহেন্দিগঞ্জ আসেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দুপুর ২:৩০ মিনিটে প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জ থেকে স্পীড বোট যোগে বরিশাল হয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় রাজিব আহসান তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য দলীয় নেতাকর্মী ও হিজলা-মেহেন্দিগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজ খান, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক জুবায়ের ইউনুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com