বিপ্লবী ডেস্ক ॥
জাতীয় সংসদে বরিশালসহ দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ শহরের জন্য উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
একই সঙ্গে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬-ও সংসদে উত্থাপন করা হলে সেগুলোও সর্বসম্মতিক্রমে পাস করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সাপ্তাহিক সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও সংসদের কার্যক্রম অব্যাহত থাকে।
বিল উত্থাপনকালে মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, এসব বিলের মাধ্যমে পরিকল্পিত নগর উন্নয়ন, ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং দ্রুত নগরায়ণ নিয়ন্ত্রণ সম্ভব হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শহরগুলোতে উন্নয়নের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হবে, যা নাগরিক সেবা বৃদ্ধি ও উন্নত জীবনমান নিশ্চিত করতে সহায়ক হবে।
তিনি আরও জানান, নতুন এই উন্নয়ন কর্তৃপক্ষগুলো সংশ্লিষ্ট
এলাকার অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply