February 21, 2026, 1:27 pm

News Headline :
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের গুঠিয়া মসজিদ ভাঙনের কবলে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, হারাচ্ছে পর্যটন সম্ভাবনা মাতৃভূমিতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি তুখোড় ছাত্রনেতা থেকে তথ্যমন্ত্রী, জহির উদ্দিন স্বপনের বর্ণাঢ্য জীবন সরকারি সফরে নিজ এলাকায় পিরোজপুরে গণপূর্তমন্ত্রী আহম্মদ সোহেল নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব উদ্যোগ প্রশংসিত হচ্ছে সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ভয়-দূরত্ব-প্রভুত্ব এবং ঝরৎ অপূর্ব গৌতম যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব।
সরকারি সফরে নিজ এলাকায় পিরোজপুরে গণপূর্তমন্ত্রী আহম্মদ সোহেল

সরকারি সফরে নিজ এলাকায় পিরোজপুরে গণপূর্তমন্ত্রী আহম্মদ সোহেল

স্টাফ রিপোর্টার ॥ সরকারি সফরে নিজ এলাকায় পিরোজপুরে গণপূর্তমন্ত্রী আহম্মদ সোহেল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মত সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে এলেন আহম্মদ সোহেল মঞ্জুর। সকালে পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয় তাকে।সার্কিট হাউজ প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুই দিনের এই সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছলে জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রতিমন্ত্রী জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন । পরে সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন। এ সময় উপজেলা ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিএনপির জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সফরের দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com