February 20, 2026, 7:43 am

News Headline :
সরকারের কাছে একগুচ্ছ প্রত্যাশা ভোলাবাসীর বরিশালে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন বাংলাদেশ কাউখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান আমতলীর আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী মাহফিল শুরু পটুয়াখালীতে সৌদির সঙ্গে মিল রেখে ৩৫ গ্রামে আগাম রোজা ও ইফতার বরিশালে ডিস-ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৩ বরিশালে লেবুর হালি ৮০ টাকা ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়

বিপ্লবী ডেস্ক ॥ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম ও কর্মকর্তাবৃন্দ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরকে স্বাগত জানান। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মিশন, ভিশন, জনবল ও কর্মপরিধি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং মন্ত্রণালয়ে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। মতবিনিময় সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তারা সকলের সহযোগিতায় আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। মতবিনিময় সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা: ফেরদৌসী বেগম, অতিরিক্ত সচিব আব্দুল মতিন, অতিরিক্ত সচিব মো: সারোয়ার আলম ও প্রধান স্থপতি মো: আসিফুর রহমান ভুইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com