February 21, 2026, 1:27 pm

News Headline :
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের গুঠিয়া মসজিদ ভাঙনের কবলে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, হারাচ্ছে পর্যটন সম্ভাবনা মাতৃভূমিতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি তুখোড় ছাত্রনেতা থেকে তথ্যমন্ত্রী, জহির উদ্দিন স্বপনের বর্ণাঢ্য জীবন সরকারি সফরে নিজ এলাকায় পিরোজপুরে গণপূর্তমন্ত্রী আহম্মদ সোহেল নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব উদ্যোগ প্রশংসিত হচ্ছে সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ভয়-দূরত্ব-প্রভুত্ব এবং ঝরৎ অপূর্ব গৌতম যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব।
বাউফলে এমপি ড.শফিকুল ইসলাম মাসুদের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বাউফলে এমপি ড.শফিকুল ইসলাম মাসুদের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.শফিকুল ইসলাম মাসুদ বাউফলে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৯টায় বাউফল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তিনি নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।এ সময় তিনি বলেন, “একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে অংশ নেওয়া আমাদের সবার নৈতিক কর্তব্য।”নিজেকে জনগণের ‘খাদেম’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এখন যথাযথভাবে সে দায়িত্ব পালন করতে আপনাদের সক্রিয় সহায়তা ও অংশগ্রহণ প্রয়োজন।”পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুর রউফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষার বিষয়ে সচেতনতা তৈরিই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। স্থানীয়দের মতে, দায়িত্বের শুরুতেই এমন উদ্যোগ ইতিবাচক বার্তা দেবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com