February 23, 2026, 4:47 pm

News Headline :
রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ঝালকাঠিতে বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ভোলায় অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিকের ছড়াছড়ি, বাড়ছে প্রসূতি মৃত্যু বরিশাল-ঢাকা মহাসড়কের প্রশস্ত বাড়ছে, তহবিল পেলেই ৬ লেনের কাজ শুরু বরিশালে বিএনপিকর্মী অপহরণ অবশেষে ৭ বছর পর মামলা, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ আসামি ১৪ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বরিশালে তথ্য কর্মকর্তাদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা পিরোজপুরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
আমি গণমাধ্যমের অভিভাবকের দায়িত্ব নিয়েছি: তথ্যমন্ত্রী

আমি গণমাধ্যমের অভিভাবকের দায়িত্ব নিয়েছি: তথ্যমন্ত্রী

বিপ্লবী ডেস্ক ॥ প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, একটি গ্রুপ মবকে প্রশ্রয় দিচ্ছে। প্রশাসনের একটি পক্ষ এতে সায় দিচ্ছে। তবে দেশে আর মব প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রশাসনকেও সচেতন থাকতে হবে। প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন বলেন, একটা দেশে গণতন্ত্র চলতে পারে না, যদি সে দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি জবাবদিহিতা না থাকে। শুধু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হয় না, আমরা যে সুন্দর সমাজ চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনা থাকতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠভাবে কাজ করতে দিতে হবে। গণমাধ্যমকে কুক্ষিগত করতে দেওয়া হবে না। আমি গণমাধ্যমের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছি। গণমাধ্যমের ওপর কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। রাজনৈতিক নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা আন্দোলন করেছি– এটা কোনো পেশা নয়। আমাদের আন্দোলন বাধ্য করা হয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের বিরুদ্ধে কেউ আন্দোলনের সুযোগ পায়। নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই কার্ড বিতরণ শুরু হবে। দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। প্রতিটি পরিবারে পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছাতে পারলে নারীরা পরিবারে আরও ক্ষমতায়িত হবেন।
শিল্পকলা একাডেমি মিলনাতয়নে সভা শেষে বরিশাল প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যন্ত্রী। সেখানে তিনি বলেন, যুগের সঙ্গে গণমাধ্যম পরিবর্তন হচ্ছে। গণমাধ্যমকে আধুনিক করতে সাংবাদিকদের মতামত চান মন্ত্রী।
শিল্পকলা মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, পুলিশ সুপার ফারজানা ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এবায়দুল হক চাঁন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com