March 19, 2026, 8:24 pm

ঈদে রঙ্গন এন্টারটেইনমেন্টে দশ নাটক

বিপ্লবী বার্তা ॥
ঈদ বিনোদনের অন্যতম মাধ্যম নাটক। তবে নাটক এখন শুধু টেলিভিশনে সীমাবদ্ধ নেই। প্রতি ঈদে টিভির পাশাপাশি ইউটিউব চ্যানেলেও প্রচুর নাটক প্রকাশ হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টে ঈদে এবার দশটি নাটক আসছে। এরমধ্যে একটি হলো রুবেলে হাসানের পরিচালনায়- তুমি যখন এলে। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। নির্মাতা রাফাত মুজতাদার রিংকুর থাকছে তিনটি নাটক। এগুলোর একটি- ভুল করেও ভালোবাসা হয়। এতে অভিনয়ে খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী। আমার হয়ে থেকো- নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও আয়শা খান। একই নির্মাতার- আমি একজন খুনি বলছি নামের নাটকে অভিনয়ে করেছেন ফারহান আহমেদ জোভান, আয়শা খান, তানজিকা আমিন ও শহীদুজ্জামান সেলিম। সেরনিয়াবাত শাওনের পরিচালনায় মৎসকন্যা নাটকে দেখা যাবে খায়রুল বাসার ও সাফা কবিরকে। মন থেকে মন নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ ও আইশা খান। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। সৈকত রেজার পরিচালনায় থাকছে খুনসুটি। এতে অভিনয় করেছেন নির্জন নাহুয়েল ও সুমনা ইয়াসমিন। যে বাঁধন যায়না ছেঁড়া নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেহারা বিনতে কামাল ও আবুল হায়াত। এটি পরিচালনায় অভিজাত রানা ও সুব্রত মিত্র। পারিবারিক গল্পে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন ভালোবাসার অন্য নাম তুমি। এতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, শহিদুজ্জামান সেলিম ও দীপা খন্দকার। মোশাররফ করিম ও হিমি অভিনয় করেছেন লাল মোরগের ঝোল নাটকে। এটি পরিচালনা করেছেন তারিক মোহাম্মদ হাসান। রঙ্গন এন্টারটেইনমেন্ট এর প্রযোজক জামাল হোসেন বলেন, আমি বিনোদনের পাশাপাশি গল্পের দিকে সব সময় গুরুত্ব দিয়ে থাকি। আমাদের প্রতিটি নাটকে দর্শক নতুনত্ব দেখতে পাবে। আমরা দর্শকদের সুস্থ বিনোদনের সঙ্গে রাখতে চাই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com