April 26, 2026, 1:44 am

নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল নগরীতে ঝটিকা বিক্ষেভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বরিশাল জেলা জজ আদালতের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্স অতিক্রম করে বিদুর পুকুর পাড় ফোয়ারা এলাকায় গিয়ে শেষ হয়। বরিশাল মহানগর যুবলীগের যুব সংগঠক ও নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল জেলা সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের
অনুসারীরা এই মিছিল করেন।এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবি জানান।এদিকে মিছিলের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, প্রায় ২৫ থেকে ৩০ জন মিছিলে অংশ নেন। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর তারা দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়েন।এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম ব?লেন, মিছিলের বিষয়টি আমরা শুনেছি। এই বিষয়ে পুলিশ বেশ তৎপর। মিছিলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com