February 25, 2026, 12:26 pm

News Headline :
বরিশালে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর, দোকান ভাংচুর প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে -প্রতিমন্ত্রী নুরুল হক নুর পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর; প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশালে অভিযান বরিশাল সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে গুঞ্জন, সিদ্ধান্তহীনতায় সরকার বরিশাল থেকে সংরক্ষিত আসনের এমপি হওয়ার দৌঁড়ে যারা বরিশালে সড়ক নিরাপত্তা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বরিশালে আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের আদালত বর্জন রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
বরিশালে আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের আদালত বর্জন

বরিশালে আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের আদালত বর্জন

বিপ্লবী ডেস্ক ॥ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি মঙ্গলবার মহানগর আদালত বর্জন করেছে। সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানান সমিতির নেতারা।তালুকদার ইউনুস সোমবার বরিশাল অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আত্মসমর্পণের পর বিচারক এস এম শরিয়ত উল্লাহ তার জামিন মঞ্জুর করেন।বর্তমানে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আওয়ামী লীগ নেতার জামিনের ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বিএনপিপন্থি ওই আইনজীবীরা মঙ্গলবার মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করেন। সকাল ১১টার দিকে আদালাতপাড়ায় তারা বিক্ষোভ মিছিলও করেন।তবে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ আইনজীবীদের আদালত বর্জনের ঘটনায় দুর্ভোগে পড়েছেন বিচারপ্রত্যাশীরা।জেলা যুবদলের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, আওয়ামী লীগ নেতা তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলাটি জামিন অযোগ্য। তিনি আত্মসমর্পণ করলে বিচারক রহস্যজনক কারণে জামিন দেন। এছাড়া আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা মহানগর আদালত থেকে জামিন পেয়েছেন, যা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এতে ক্ষুদ্ধ আইজীবীরা তালুকদার ইউনুসের জামিন আদেশ দেওয়া বিচারক অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহকে অপসারণ এবং জামিন বাতিলের দাবিতে অনির্দিষ্টকাল মহানগরের সকল আদালত বর্জন করেছেন।’তবে বেলা ২টায় অ্যাডভোকেট বাবলু জানান, বিষযটি নিয়ে আইনজীবী সমিতি ও বিচারকদের মধ্যে আলোচনা চলছে। যে কারণে অনির্দিষ্টকাল আদালত বর্জনের বিষয়টি নিশ্চিত নয়।মহানগর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আলম বলেন, তালুকদার ইউনুসের জামিনের বিরোধিতা করেছি। কিন্ত বিচারক জামিন আদেশ দেওয়ায় করণীয় ছিল না।’আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাইউম খান কায়সার জানান, তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে মাত্র একটি মামলা ছিল। নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার সরোয়ার হোসেন নামের এক ব্যক্তি ২০২৫ সালে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০১৭ সালে বিএনপির কর্মসূচিতে হামলা ও তাকে আহত করার অভিযোগ করা হয়। ওই মামলায় হুকুমের আসামি হিসেবে তালুকদার ইউনুসের নাম ৩ নম্বরে ছিল। অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস ২০০৮ সালের নির্বাচনে বরিশাল- ১ আসনে এবং ২০১৪ সালে বরিশাল- ২ আসনে এমপি নির্বাচিত হন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com