April 15, 2026, 5:42 pm
স্টাফ রিপোর্টার ॥
বাংলা বর্ষবরণ উপলক্ষে, চারুকলা বরিশালের আয়োজনে ৩৪তম মঙ্গল শোভাযাত্রা উদযাপিত হতে যাচ্ছে। পহেলা বৈশাখ(১৪ এপ্রিল) ভোরে,ব্রজমোহন বিদ্যালয়ের প্রাঙ্গণে,উদীচী ও বরিশাল নাটকের উদ্বোধনী মঞ্চে,এই শোভাযাত্রা শুভ সূচনা হবে। এই আয়োজন নিয়ে, চারুকলা বরিশালের শিক্ষার্থীবৃন্দ, সদস্যবৃন্দ তাদের, শৈল্পিক কার্যক্রম অব্যাহত রেখেছে। চারুকলা বরিশালের অফিস কক্ষে, মুকুট, টোপর, পাখা, মুখোশ, টিয়া পাখি সহ নানান লোকজ উপকরণ তৈরি হচ্ছে। পহেলা বৈশাখ,মঙ্গলবার ১৪ এপ্রিল, ২০২৬,ভোর সাড়ে ছটায়, উদীচী ও বরিশাল নাটকের প্রভাতী অনুষ্ঠান শেষে, সকাল ৭.৫৯ মিনিটে, রাখি উৎসব ও ঢাকের বাদ্যের মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রার সূচনা হবে। এই শোভাযাত্রায়, নারী শিশু,সহ সমাজের সকলের স্তরের, অসাম্প্রদায়িক বিপুল সংখ্যক মানুষ, অংশ নেবে বলে আশা করা হচ্ছে। একই সাথে, বরিশাল ৫ আসনের
সংসদ সদস্য মহোদয় ও মাননীয় প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশন, কে সম্মানিত অতিথি হিসেবে, অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বরিশালের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার কেও সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। শোভাযাত্রা সূচনা ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে, অশ্বিনী কুমার হলের সামনে সামনে পরিসমাপ্তি ঘটবে। বরিশালের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালায় একই সাথে, সর্বস্তরের নাগরিকবৃন্দকে অংশগ্রহণের আহবান সহ, এই শোভাযাত্রা সফল পরিসমাপ্তিতে, প্রশাসনের সহযোগিতা কামনা করা হচ্ছে।
Leave a Reply