April 14, 2026, 10:46 am

সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর (৩৭) নিহত

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর (৩৭) নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার সঙ্গী বাইকচালক ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী সোহেল গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। রোববার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠি ফেরার পথে উপজেলার রায়পুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ ওই কাউন্সিলর রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলচালক গুরুতর আহত সোহেল মুমূর্ষু অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com