March 10, 2026, 1:09 pm

উজিরপুরে ইসলামী আন্দোলনের ইফতার অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি ॥
বরিশালের উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য তুলে ধরে ৮ মার্চ রবিবার বিকাল ৪ টায় ইসলামী আন্দোলনের উপজেলা কার্যালয়ে মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা ও ইফতার মাহফিলে বক্তৃতা করেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা আঃ হক, সহকারী সেক্রেটারি মুফতি আব্দুল আজিজ, যুব আন্দোলনের সভাপতি ডিএম আল আমিন

ওলামা আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী নাকিবুল ইসলাম, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন খান, শ্রমিক আন্দোলনের সহ সভাপতি মোঃ ইউনুস, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আরাফাত খান সহ সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে সকলকে প্রতিজ্ঞা করতে হবে সমাজ থেকে সকল অন্যায় অত্যাচার দূরীভূত করে ন্যায় ভিক্তিক সমাজ ব্যাবস্থা কায়েম করতে হবে। ১৭ রমজানের তাৎপর্য তুলে ধরে বিষদ আলোচনা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com