April 29, 2026, 12:03 pm

News Headline :
শায়েস্তাবাদে ‘আল্লাহর নামে’ রাস্তায় ছেড়ে দেয়া একটি ষাঁড় জবাই করে মাংস বিক্রির অভিযোগ দাবদাহে বরিশালে জনজীবনে যেখানে নাভিশ্বাস উঠেছে মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল তালতলীতে মারামারির ঘটনায় আহত কিশোরের মৃত্যু সেচ পাম্প ও হারভেস্টার সচল রাখতে কৃষকদের অগ্রাধিকারভিত্তিক ডিজেল সরবরাহের দাবিতে “স্বনির্ভর বাংলাদেশ” গড়ার লক্ষ্যে ব্যাপক পরিসরে খাল খনন কর্মসূচি বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না- বিরোধী দলকে প্রতিমন্ত্রী জনগণ চুড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত-অ্যাড. হেলাল

পুলিশের ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

বিপ্লবী ডেস্ক ॥
পাঁচ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। তারা হলেন : ১. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. তওফিক মাহবুব চৌধুরী প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি), বিপিএ, সারদা, রাজশাহী। ২. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য কুসুম দেওয়ান অতিরিক্ত আইজি (নৌ পুলিশ) ঢাকা। ৩. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত আইজি (পুলিশ অধিদপ্তর) ঢাকা (টিআর পদে)। ৪. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য আবু হাসান মুহম্মদ তারিক (অতিরিক্ত আইজি পুলিশ অধিদপ্তর) ঢাকা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com