April 30, 2026, 1:20 pm

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার ॥
এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে প্রায় দেড় হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। রবিবার পরীক্ষা শেষে এ তথ্য জানান বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহীদুল ইসলাম। তিনি জানান, পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া বোর্ডের আওতাধীন ২১৬টি কেন্দ্রে মোট ১ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলার ভিত্তিতে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো— ভোলায় ২৬৩ জন, বরগুনায় ১৯২ জন, পটুয়াখালীতে ৩১৭ জন, পিরোজপুরে ১৬৬ জন, ঝালকাঠিতে ১৫৩ জন এবং বরিশালে ৩৮২ জন। বরিশাল বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৭৩ হাজার ৮৬১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭২ হাজার ৩৮৮ জন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com