April 30, 2026, 8:36 am

মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
নবগঠিত মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক জোট নামক সংগঠন ও উহার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। ২৫ এপ্রিল ঐ কমিটির সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গত ০৩/০৩/২০২৬ ইং তারিখে কমিটি গঠিত হয়েছিল তা সফলতা অর্জন না করায় এই বিলুপ্তির সিদ্ধান্ত নেয়া হয়। ২৫/০৪/২০২৬ ইং তারিখের পর হইতে এই সংগঠনের নামে কোনো প্রকার কার্যক্রম বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করা সম্পূর্ণভাবে অবৈধ বলিয়া গণ্য হবে। উক্ত সংগঠনের নামে কেহ কোনো প্রকার অনৈতিক বা বেআইনি কাজে জড়িত থাকলে তার দায়ভার মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বহন করবে না। ২৫/০৪/২০২৬ ইং শনিবার সকালে সংগঠনের সংখ্যাগরিষ্ট সদস্যদের উপস্থিতিতে এক জরুরি সভায় সম্মিলিত সাংবাদিক জোট নামে সংগঠন ও কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com